পঞ্চম শ্রেণি : গণিত

 

 

 

 

 

যোগ্যতা ভিত্তিক প্রশ্ন

অধ্যায়ঃ দশমিক ভগ্নাংশ

১.  একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯০.৭৫ মিটার ও ৪৫.৫০ মিটার ৷

(ক) বাগানের দৈর্ঘ্য ও প্রস্থকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।

(খ) বাগানের ক্ষেত্রফল নির্ণয় কর।

(গ) প্রতি ৪.৫ বর্গমিটারে চারা লাগাতে ৭.৭৫ টাকা খরচ হলে, বাগানটিতে চারা লাগাতে কত টাকা লেগেছে?

খ) আমরা জানি,

ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক

∴ বাগানের ক্ষেত্রফল = ( ৯০.৭৫ × ৪৫.৫০ ) বর্গ মিটার

                                             = ৪১২৯.১২৫ বর্গ মিটার

(গ)  খ-হতে পাই, বাগানের ক্ষেত্রফল = ৪১২৯.১২৫ বর্গ মিটার


  [উত্তর বোঝার জন্য ছবিটি পর্যবেক্ষন কর]


বাগানে ৪.৫৫ বর্গমিটার আকারের বীজতলা আছে আছে = (৪১২৯.১২৫ ÷ ৪.৫৫ ) টি

                                                                                          = ৯০৭.৫ টি

প্রতিটি ৪.৫৫  বর্গমিটারের বীজতলায় চারা লাগাতে খরচ হয় ৭.৭৫ টাকা

∴ চারা লাগাতে মোট খরচ হবে= (৯০৭.৫ × ৭.৭৫) টাকা

                                                              = ৭০৩৩.১২৫

 

 

২.  শিহাব বাজার থেকে ৪০ টাকা দরে ৭.৫ কেজি চাল, ১১৫ টাকা দরে ০.৫ কেজি ডাল এবং ৩০ টাকা দরে ২.৫ কেজি সবজি কিনল।

(ক) সে. কত টাকার চাল কিনল?

(খ) সে কত টাকার সবজি কিনল?

(গ) সে মোট কত টাকার বাজার করল?

৩. ১৬টি কাপের মোট ওজন ৭.৪৪ কেজি। কাপগুলোতে মোট ১২.৪ লিটার দুধ আছে। প্রতি লিটার দুধের দাম ৩৬ টাকা এবং প্রতিটি কাপের দাম ২০ টাকা হলে,

(ক) প্রতিটি কাপের ওজন কত?

(খ) প্রতিটি কাপে কী পরিমাণ দুধ আছে?

(গ) ১৬টি কাপসহ দুধের মোট দাম কত?

 


 

৪. একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৯.৪ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৮.৪ মিটার।

(ক) জমির দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ কর।

(খ) আয়তকার জমির প্রস্থ নির্ণয় কর।

(গ) আয়তাকার জমির দৈর্ঘ্য ১.৫ মিটার এবং প্রস্থ ২ মিটার বেশি হলে, ক্ষেত্রফল নির্ণয় কর।

 

 


No comments:

Post a Comment